সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন। ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন।
প্রসঙ্গত: আগামীকাল শনিবার (০৭ জুন) সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

