Logo
Logo
×

সংবাদ

সচিবালয়, এনবিআর ও বন্দরেও বিপ্লব হবে: হান্নান মাসউদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:২৩ পিএম

সচিবালয়, এনবিআর ও বন্দরেও বিপ্লব হবে: হান্নান মাসউদ

সচিবালয়, এনবিআর ও চট্টগ্রাম বন্দরে ধর্মঘটকারীদের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।’

পোস্টে হান্নান মাসউদ আরও লেখেন, ‘আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ‘২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছুর সহযোগী আপানারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই।’

সরকারের উচিত অবিলম্বে এ সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া বলে উল্লেখ করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন