Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:১৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার বিকেলে ৫টা থেকে আধা ঘণ্টার মতো এ বৈঠক হয়। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন  প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল সাড়ে ৫টার দিকে সাক্ষাৎ শেষে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন।

এর আগে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।

আজ রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দফায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন