Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:০৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু

উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠকে বসেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন