Logo
Logo
×

সংবাদ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫১ এএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিনে মুক্ত

ফাইল ফটো

 আলোচিত হত্যাচেষ্টা মামলায় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

অভিনেত্রীর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, সকালে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তিনি বলেন, “ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না – এ সংক্রান্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।”

এর আগে, সোমবার নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

মামলার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় এক গণ-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। প্রায় নয় মাস পর, ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার মধ্যে ১৭ জন শিল্পী-অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। এজাহারে নুসরাত ফারিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে গত রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

দুই সপ্তাহ আগে দায়ের করা মামলায় এই গ্রেপ্তার ঘটে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন