Logo
Logo
×

সংবাদ

নির্দেশনা জারি

স্বামী-স্ত্রী-সন্তানকে বিদেশ ভ্রমণে সফরসঙ্গী করা যাবে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম

স্বামী-স্ত্রী-সন্তানকে বিদেশ ভ্রমণে সফরসঙ্গী করা যাবে না

বিদেশ ভ্রমণের সময় সরকারি কর্মকর্তারা স্বামী, স্ত্রী কিংবা সন্তানকে সফরসঙ্গী করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সই জারি করা বিদেশ সফর সংক্রান্ত নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঠিকাদার, সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। এছাড়া, জরুরি কারণ ছাড়া উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী, একান্ত সচিবের সহকারী হিসেবে বিদেশে ভ্রমণ পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন