Logo
Logo
×

সংবাদ

এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত

এপ্রিল মাসের জন্য এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আজ রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করে। 

বিইআরসি চেয়ারম্যান জানায়, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৪৭৮ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন