Logo
Logo
×

সংবাদ

সরকারি সফরে রাশিয়ায় গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম

সরকারি সফরে রাশিয়ায় গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ (৬ এপ্রিল) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল   ক্রোয়েশিয়া সফরে যাবেন। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদনকারী কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ১২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন