Logo
Logo
×

সংবাদ

২৪-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে: আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

২৪-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে: আসিফ মাহমুদ

২৪-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১- এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ আর পরাধীন বোধ করবে না।’  আমরা মনে করি, ‘সফল গণঅভ্যুত্থান জুলাই বিপ্লব ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। যার ফলে ফ্যাসিস্ট পালিয়েছে ও দেশ এখন পূর্ণ স্বাধীন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ৭১ দেশকে জন্ম দিয়েছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। রক্তক্ষয়ী স্বাধীনতার পর কিন্তু বিগত ১৬ বছরে স্বাধীনতার যে কনসেপ্ট(ধারণা) সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি, ‘দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। ছাত্র জনতার আত্মত্যাগ স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন