Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূস চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০১ পিএম

ড. ইউনূস চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, তবে ঢাকার অনুরোধে দিল্লি সাড়া দেয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য প্রকাশ করেছে।

আজ ২৬ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনের চীন সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে উৎপাদন খাতে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরবেন। সফর শেষে তিনি ৩-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের অনুরোধ জানানো হয়েছে।

২৮ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এর আগে, ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই তাকে চীনা জনগণের পুরনো বন্ধু বলে অভিহিত করেন।

ড. ইউনূস বলেছেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ইঞ্জিনে পরিণত করা হবে, যা ভারত, নেপাল, ভুটান ও চীনের জন্য ব্যবসা-বান্ধব হাব হিসেবে কাজ করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন