Logo
Logo
×

সংবাদ

১৯২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

১৯২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

১৯২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদান পত্র দাখিল করবেন। যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদান পত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করবেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন



Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন