Logo
Logo
×

সংবাদ

টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৫ পিএম

টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি পাসের জন্য উত্থাপন করা হবে। এর ফলে ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, আগামী ৩১ মার্চ রোজার ঈদ ধরে ২৯, ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পাঁচ দিন ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এই ছুটি শুরুর আগে ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি। এই হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ছুটি শেষে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।

ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ এই প্রস্তাব অনুমোদন করলে টানা নয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন