Logo
Logo
×

সংবাদ

গণমিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করল বামপন্থি ৮ সংগঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পিএম

গণমিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করল বামপন্থি ৮ সংগঠন

হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে পূর্বঘোষিত গণমিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেছে বামপন্থি আটটি সংগঠন।  

শনিবার শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা জানান, "সার্বিক পরিস্থিতি বিবেচনায়" গণমিছিল স্থগিত করা হয়েছে।  

সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে—সাম্প্রতিক হত্যা ও ধর্ষণের বিচার, মসজিদ-মন্দিরে হামলার তদন্ত এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ।  

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভ্যুত্থানের পরও দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সরকার অপরাধীদের বিচার করতে ব্যর্থ হয়েছে।  

অংশগ্রহণকারী সংগঠনগুলো জানিয়েছে, বিচারহীনতার অবসানে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন