Logo
Logo
×

সংবাদ

মাগুরার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৭:৫৭ পিএম

মাগুরার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

আসাদুজ্জামান বলেন, ‘শিশুটি প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। এখানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আজ শনিবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী নিশ্চিত করেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন