Logo
Logo
×

সংবাদ

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুন খালাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০১:২২ পিএম

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুন খালাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন অর্থপাচারের একটি মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০০৯ সালের ২৬ অক্টোবর ২০ কোটি টাকা ঘুষ আদায় করে বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।

২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন তারেক রহমানকে বেকসুর খালাস দেন, তবে মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।

তারেকের খালাসের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করে।

২০১৬ সালে হাইকোর্টের রায়ে তারেকের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা বহাল রাখা হয়, মামুনেরও সাজা বহাল থাকলেও জরিমানা ৪০ কোটি থেকে কমিয়ে ২০ কোটি করা হয়।

সর্বশেষ সর্বোচ্চ আদালতের রায়ে তারা দুজনই খালাস পেয়েছেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন