Logo
Logo
×

সংবাদ

ফ্যাসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন: মাহফুজ আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

ফ্যাসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন: মাহফুজ আলম

ফ্যাসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুকে মাহফুজ আলম লেখেন, জুলাই গণহত্যার খুনীদের আমরা চিনি। কিন্তু গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে? যাবতীয় দেশি বিদেশি স্যাবোট্যাজের পিছনে তারা আছে। তাদের নিয়ে কথা বলুন। তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন। 

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন, ক্ষমাপ্রার্থনা না করলে ও শাস্তিপ্রাপ্তি না হলে তাদের গ্রহণ করবেন না। তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন