Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে একক যাত্রার পাস দেওয়া যথারীতি চালু থাকবে।

আজ শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এমআরটি কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

এদিকে, মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফও সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন