Logo
Logo
×

সংবাদ

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাতের ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:১৪ এএম

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাতের ছেলে গ্রেপ্তার

বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলেছে, সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। 

সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই। আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন