Logo
Logo
×

সংবাদ

চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Icon

বাসস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২০ পিএম

চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।

প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন