Logo
Logo
×

সংবাদ

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পিএম

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

আদালত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেন। এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

 ২০২১ সালের ২৩ জুন আজিজ আহমেদ অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

এছাড়া সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে। আর তার দুর্নীতি নিয়ে আলজাজিরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন