Logo
Logo
×

সংবাদ

উত্তরা পশ্চিম থানা আ. লীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

উত্তরা পশ্চিম থানা আ. লীগ সভাপতি গ্রেপ্তার

অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন। ছবি: সংগৃহীত

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগের এই নেতা জোরালো ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন