Logo
Logo
×

সংবাদ

আন্দোলনে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

আন্দোলনে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মোহাম্মদ কারিমুল (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যাত্রাবাড়ীতে একটি দোকানের কর্মচারী ছিলেন তিনি। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা ছিলেন। ১ বছর আগেই বিয়ে করেছিলেন তিনি। তার  স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের খালু মোহাম্মদ হামিদুল জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দুপুরের দিকে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি চালালে কারিমুলের বুকেসহ শরীরে ৩টি স্থানে গুলি বৃদ্ধ হয়। পরে আন্দোলনে অংশগ্রহণকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরির বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক  বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন