Logo
Logo
×

সংবাদ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর একাধিক মামলায় আসামি হন মশিউর। সম্প্রতি তিনি উপকমিশনার (ডিসি) থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। তবে নতুন পোস্টিং না হওয়ায় তিনি ৫ আগস্ট পর্যন্ত লালবাগ বিভাগের উপকমিশনার (গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর প্রভাবশালী এই কর্মকর্তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন