Logo
Logo
×

সংবাদ

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন ওএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন ওএসডি

সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেতু বিভাগের সচিব একই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্বেও থাকেন। 

মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন