Logo
Logo
×

সংবাদ

লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ ও মেজর জেনারেল হামিদুলকে বাধ্যতামূলক অবসর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ ও মেজর জেনারেল হামিদুলকে বাধ্যতামূলক অবসর

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (রর), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হলো।

এই আদেশ জারির তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন