Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানান বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন