Logo
Logo
×

সংবাদ

নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, মেজবাহ উদ্দিন ওএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম

নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, মেজবাহ উদ্দিন ওএসডি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর সরকার তাঁর জায়গায় অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া মোখলেসুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে মো. মোখলেসুর রহমানকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন