Logo
Logo
×

সংবাদ

এক সপ্তাহ সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম

এক সপ্তাহ সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

হাইকোর্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম।  

গত ১৪ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন