Logo
Logo
×

সংবাদ

কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা পুলিশের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:১৭ পিএম

কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা পুলিশের

কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দিয়েছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) থেকে তারা কাজে যোগদান করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর রবিবার (১১ আগস্ট) রাতে এই সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা।  মাঠ পুলিশ সদস্যরা গত ৮ আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে ১১ দফা দাবি তুলে ধরেন। আইজিপি তাদের দাবি বাস্তবায়নে কমিটি করে দেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন