Logo
Logo
×

সংবাদ

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রপ্তানি নয়: মৎস্য উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রপ্তানি নয়: মৎস্য উপদেষ্টা

ইলিশ মাছ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রপ্তানি করা হবে না। আজ রবিবার দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এটা রপ্তানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসংগত নয়। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না।

এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন