Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূস আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম

ড. ইউনূস আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন

ড. মুহাম্মদ ইউনূস

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাকে স্বাগত জানান।

কান্নাজড়িত কণ্ঠে নিহত আবু সাঈদের কথা স্মরণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁধে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাঁদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন