Logo
Logo
×

সংবাদ

দেশে ফিরলেন ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম

দেশে ফিরলেন ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে তিনি একটি ফ্লাইটে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক তাকে স্বাগত জানান বিমানবন্দরে।

ড. ইউনূস সব আনুষ্ঠনিকতা সম্পন্ন করে বিমানবন্দর থেকে বের হবেন। তিনি দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন