Logo
Logo
×

সংবাদ

এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনীরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৮ পিএম

এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনীরের পদত্যাগ

এস এম মুনীর। ছবি: সংগৃহীত

এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। 

এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।




Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন