Logo
Logo
×

সংবাদ

ডিএমপির নতুন কমিশনার মাইনুল, র‌্যাবের মহাপরিচালক শহিদুর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম

ডিএমপির নতুন কমিশনার মাইনুল, র‌্যাবের মহাপরিচালক শহিদুর

মাইনুল হাসান (বাঁয়ে) এবং এ কে এম শহিদুর রহমান

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিআইডিতে কর্মরত ডিআইজি  মাইনুল হাসানকে।

এদিকে র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমাকে র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপার নিউমারি) মায়নুল হাসানকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন