Logo
Logo
×

সংবাদ

রাত ৮টায় অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম

রাত ৮টায় অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে। আজ সোমবার রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এ রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কেরা। 

একই সঙ্গে দেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আজ সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে একটি বেসরকারি টেলিভিশনকে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন