Logo
Logo
×

সংবাদ

অন্তবর্তী সরকার গঠন হবে, প্রতিটি হত্যার বিচার হবে: সেনাপ্রধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম

অন্তবর্তী সরকার গঠন হবে, প্রতিটি হত্যার বিচার হবে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। আজ সোমবার জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। 

সেনাপ্রধান আরও বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী, শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন