Logo
Logo
×

সংবাদ

সংকট নিরসনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে সেনাপ্রধান, কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম

সংকট নিরসনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে সেনাপ্রধান,  কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ

সংকট নিরসনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের চলমান সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন। আজ সোমাবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময় বৈঠক চলছিল।

এছাড়া চলমান পরিস্থিতি নিয়ে বেলা ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। রাষ্ট্রীয় টেলিভিশন-বিটিভি থেকে একযোগে সম্প্রচারিত হবে তার এই বক্তব্য। সেই পর্যন্ত দেশের সবাইকে ধৈর্য ধারার আহ্বান জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এর আগে, বেলা ২টায় সেনাপ্রধান ভাষণ দেবেন বলে জানানো হয়েছিল। তবে সেটি একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন