Logo
Logo
×

সংবাদ

সব দলের নেতাদের সাথে বসেছেন সেনাপ্রধান, ৩টায় জাতির উদ্দেশে ভাষণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:০০ পিএম

সব দলের নেতাদের সাথে বসেছেন সেনাপ্রধান, ৩টায় জাতির উদ্দেশে ভাষণ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। আজ সোমবার বেলা ৩টায় জনগণের উদ্দেশে পরিস্থিতি নিয়ে বলবেন। এখন তিনি সব দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

ভাষণ দেওয়ার সময় পর্যন্ত জনসাধারণকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন