Logo
Logo
×

সংবাদ

সরকার পতনের এক দফা

আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম

আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা

সরকার পতনের এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের প্রথমদিনের অবস্থান আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শাহবাগে মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন।

তরিকুল ইসলাম বলেন, আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করা হলো। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (সোমবার) বেলা ১১টায় আবার আন্দোলন শুরু হবে। আন্দোলনকারীদের নিজ নিজ বাসায় চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন