Logo
Logo
×

সংবাদ

ফের প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম

ফের প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্ত ছিল। তবে সরকার উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফলে রবিবার থেকে বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন