Logo
Logo
×

সংবাদ

শিক্ষকদের পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম

শিক্ষকদের পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল

পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নাম। আজ শনিবার এই তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এম এ খায়ের বলেন, প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে নতুন পেনশন স্কিম প্রত্যাখ্যান করেছিলেন এবং তা থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন