Logo
Logo
×

সংবাদ

উত্তরায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম

উত্তরায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে পুলিশ

রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

আজ পূর্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল প্রতিরোধে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বর্তমানে জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন