Logo
Logo
×

সংবাদ

শহীদ মিনার জনসমুদ্র, ৪ দফা দাবি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

শহীদ মিনার জনসমুদ্র, ৪ দফা দাবি ঘোষণা

শুক্রবার জুম্মার নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্চিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। আসতে আসতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে উত্তাল হতে থাকে। বেলা ৩টার দিকে দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে। যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ আপামর জনতা।

এ সময় ৪ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো, ১ /গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে,২ /কারফিউ তুলে দিতে হবে,৩ /শিক্ষার্থী প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং ৪ /সরকারকে পদত্যাগ করতে হবে। 

আগামী রবিবারের মধ্যে এসব দাবি না মানলে ফের প্রেসক্লাব থেকে গণ পদযাত্রা কর্মসূচি শুরু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন