Logo
Logo
×

সংবাদ

ডিবি হেফাজত থেকে বিবৃতি

ছয় সমন্বয়ককে জিম্মি করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, বলছেন অন্যরা

Icon

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১১:২৬ পিএম

ছয় সমন্বয়ককে জিম্মি করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, বলছেন অন্যরা

ছয় সমন্বয়ককে জিম্মি করে নির্যাতনের মুখে বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। রবিবার রাতে এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, যে স্টেটমেন্ট দপওয়ানো হয়েছে, সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।'

অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহবান, আপনারা কোনোপ্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতোগুলা মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সহ সমন্বয়ক রিফাত রশীদও একই রকম বিবৃতি দিয়েছেন।

প্রসঙ্গত, ছয়জন সমন্বয়কের বরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের একটি বিবৃতি প্রচার করা হয়েছে। এই ছয় সমন্বয়ক ডিবি পুলিশের হেফাজতে আছেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন