Logo
Logo
×

সংবাদ

কোটা সংস্কার আন্দোলন

ডিবি হেফাজতে আরও দুই সমন্বয়ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:১৩ পিএম

ডিবি হেফাজতে আরও দুই সমন্বয়ক

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের পর এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে। তাঁরা দুজন হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার। তিনি বলেন, আজ সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও  আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাঁদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। তারা এখনো ডিবি হেফাজতে রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন