Logo
Logo
×

সংবাদ

কাদের মোল্লার ছেলে হাসানকে তুলে নিয়ে গেছে পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০১:২৪ পিএম

কাদের মোল্লার ছেলে হাসানকে তুলে নিয়ে গেছে পুলিশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ মোল্লাকে (৩৫) তুলে নিয়ে গেছে হাতিরঝিল থানা-পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। হাসান মওদুদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আজ শনিবার হাসান মওদুদের বড় বোন আমাতুল্লাহ শারমিন এই অভিযোগ করেন। 

তিনি বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মগবাজারের বাড়ি থেকে তার ভাইকে তুলে নিয়ে যায় হাতিরঝিল থানা-পুলিশ। তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও তাকে ছাড়া হয়নি। 

আমাতুল্লাহ শারমিন জানান, সারা রাত থানায় রেখে পরে তার ভাইকে তাকে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়া হয়। তার মা হাতিরঝিল থানায় গেলে অনেক রাত পর্যন্ত তাকেও বসিয়ে রাখা হয়। একজন নিরপরাধী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এভাবে তুলে নেওয়ার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন