Logo
Logo
×

সংবাদ

আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

কাল সারাদেশ শাটডাউন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম

কাল সারাদেশ শাটডাউন

কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে কাল সারাদেশে কমপ্লিট শাটডাউন (সবকিছু বন্ধ) কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এই কর্মসূচির ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন