Logo
Logo
×

সংবাদ

কুবিতে ছাত্রলীগের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম

কুবিতে ছাত্রলীগের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

গেটে ছাত্রলীগের দেওয়া তালা ভেঙে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে তারা মহাসড়কে অবস্থান করছেন। 

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্বরোডের পাশে অবস্থিত পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষার্থী যোগ দিয়েছেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন