Logo
Logo
×

সংবাদ

চীন সফর নিয়ে কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৩:৫৪ পিএম

চীন সফর নিয়ে কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাম্প্রতিক চীন সফরের ফলাফল নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করবেন। রবিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৮ থেকে ১০ জুলাই বেইজিং সফর করেন। গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশে ফিরেছেন। এই সফরে বাংলাদেশ ও চীন তাদের অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ২১টি সহযোগিতা নথি সই ও নবায়ন করেছে। এছাড়া বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা শেষসহ ৭টি ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ ও চীন।

প্রধানমন্ত্রী সফরকালে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। উচ্চ পর্যায়ের এসব বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোকপাত করা হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন