জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা। সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা এই আন্দোলন করছেন। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীরা আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন চত্বরে সমাবেশে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট হয়ে গোবিন্দগঞ্জ বাজারে এসে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।
